মাসুদ রানা:
গ্রামের মহাজনী সুদ প্রথা বন্ধের জন্য আন্দোলনকারী এক সংগ্রামী যোদ্ধার নাম শ্রী সুজন বিশ্বাস। সাভারের বিরুলিয়াতে বর্তামানে তার বসবাস দেশের বাড়ী
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের জয়নগর গ্রামে। শ্রী সুজন বিশ্বাস ২০১২ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে। ডিগ্রীতে ভর্তি হবার পর পড়াশোনার পাশাপাশি আয়-আজ রোজগারের জন্য একটি মুদির দোকান দিয়েছিলেন। এ সময় পুঁজির জন্য দারস্থ হয়েছিলেন স্থানীয় এক মহাজনের। সুদের টাকা পরিশোধ করতে তাঁকে ধার করতে হয়েছিল অন্য মহাজনের কাছ থেকে। অবশেষে পৈতৃক জমি বিক্রি করেও সুদের সেই ঋণ আর পরিশোধ করতে পারেনি। মহাজনের সুদের ঋণ তার সব আশা কে নিরাশায় পরিনত করলো। শুধু সে নয় তাদের গ্রামের অনেকেই তাদের মতো সুদের টাকার কারণে আজ সর্বশান্ত। কিছুদিন আগে সুদের টাকা পরিশোধে ব্যার্থ হয়ে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে।
আর তাই মহাজনী সুদের এই ব্যাধির কারণে অনেকে আজ পথের ফকির।
আজ তাই শিক্ষিত হয়েও মামা চাচার জোর না থাকায় পেটের দায়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত রিকসার পেডেল ধরতে বাধ্য হয়েছে।
রিকসা চালানো টাকায় একাই চালিয়ে যাচ্ছে গ্রামের মহাজনী সুদ প্রথা বন্ধের জন্য আন্দোলন। পাশাপাশি যুক্ত আছে সংস্কৃতিক অঙ্গনের নাট্য জগতে। বিভিন্ন সময় মহাজনী সুদের কুফল নিয়ে নিজ খরচে নিজের রচিত নাটক তৈরি করেছেন। পাশাপাশি প্রিয় ব্যাক্তিত্ব বঙ্গবন্ধুকে নিয়ে রচনা করেছেন বেশ কিছু কবিতা।
২০১৭সালের প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাই সাইকেল চালিয়ে মহাজনী সুদ প্রথা বন্ধের দাবিতে ঝিনাইদহ থেকে ৩০০কিলোমিটার পথ পেরিয়ে ঢাকায় আসেন সুজন বিশ্বাস সেই থেকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য আজ অবদী প্রায় ৭৯বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হাল ছাড়েনি সুজন বিশ্বাস। তার আত্নবিশ্বাস প্রধানমন্ত্রী একদিন অবশ্যই তাকে দেখা করার সুযোগ দেবেন।
সে বিভিন্ন সময় এবং জাতীয় দিবস সমূহে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ৩২নং বাড়ির সামনে, জাতীয় প্রেসক্লাবের সামনে, জাতীয় জাদুঘর-সহ রাজধানীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি নামে ২০০০(দুই হাজার) লিফলেট বিতরণ করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একবার দেখা করার জন্য একাধিকবার অবস্থান কর্মসূচী পালন করেছে । । আশাছিল যদি কারো চোখে পড়ে কেউ যদি তাকে একটু সুযোগ করে দেয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে।
সুজন বিশ্বাসকে নিয়ে এপর্যন্ত দৈনিক প্রথম আলো সহ দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও দেশ সেরা অনলাইন নিউজ পোর্টাল গুলো গুরুত্ব সহকাকারে নিউজ করেছিল।
তার আশা সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে গ্রামের মহাজনী সুদ প্রথা বন্ধের জন্য অনুরোধ জানাবে।

0 Comments