নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মিরপুরে রূপনগর থানার পেছনে মিরপুর ৭ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।শেষ খবর পাওয়া পযন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার সন্ধ্যায় রুপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিষয়ে কিছু জানাতে পারেননি।
0 Comments