আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সজল, সাধাঃ সম্পাদক লিটন


সাভার প্রতিনিধিঃ 
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফোর) কেন্দ্রীয় কমিটির নির্বাচন ও ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯শে জুলাই) সকাল ১০টায় মিরপুর আশুলিয়া বেড়িবাধ, বিরুলিয়া ব্রিজ সংলগ্ন প্রিয়াংকা সুটিং জোনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা ৩০মিঃ পর্যন্ত একটা টানা ভোট গ্রহন চলে।
এসময় বিনা প্রতিদন্দীতায় সাইদুর রহমান সজল আসাফো-র কেন্দ্রীয় কমিটির (২০১৯-২২) সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে ৬জন প্রার্থী মধ্যে চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে ক্যামেরা মার্কায় ৯৭টি ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদন্দী ছিলেন একতারা মার্কায়  এহতেশাম ফিরোজ আলম তিনি পেয়েছেন ৩৭টি ভোট। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আসাফোর প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, পোট্রবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.হোসেন মনসুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন আসাফো ঢাকাজেলা উত্তরের সভাপতি শেখ মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়।
আশুলিয়া কমিটির সভাপতি এস এম শহিদ মন্ডল, সাধারণ সম্পাদক এস এইচ সাকিব। পরে দেশের বিভিন্ন থানা ও জেলা কমিটির সদস্যদের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

0 Comments